AgroVally-তে আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। কোনো কারণে আপনি ভুল, ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে তা আমাদের রিটার্ন পলিসির আওতায় ফেরত দিতে পারবেন।
আপনি নিচের ক্ষেত্রগুলোতে পণ্য রিটার্ন বা পরিবর্তনের অনুরোধ করতে পারেন:
ডেলিভারি পাওয়ার সময় পণ্যটি যদি ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে।
আপনি যা অর্ডার করেছেন তার পরিবর্তে যদি ভুল পণ্য পাঠানো হয়।
পণ্যের গুণগত মান যদি বর্ণনার সাথে না মিলে।
প্যাকেজিং খোলা হয়নি এমন অবস্থায় যদি ভুল সাইজ বা ওজনের পণ্য পান।
পণ্য ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই চেক করে নিবেন।
কোনো সমস্যা থাকলে পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সার্ভিসে জানাতে হবে। এর পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
বীজ (Seeds): বীজের প্যাকেজিং একবার খুলে ফেললে তা আর রিটার্ন নেওয়া হবে না।
কীটনাশক ও সার: বোতল বা প্যাকেটের সিল অক্ষত থাকতে হবে। সিল ভাঙা বা ব্যবহার করা পণ্য ফেরতযোগ্য নয়।
ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে যদি ওয়ারেন্টি থাকে, তবে তা উৎপাদনকারীর (Manufacturer) নিয়ম অনুযায়ী সার্ভিসিং বা পরিবর্তন করা হবে।
পণ্যের সাথে থাকা অরিজিনাল বক্স, ইউজার ম্যানুয়াল এবং অন্যান্য অ্যাকসেসরিজ অবশ্যই ফেরত দিতে হবে।
আপনার রিটার্ন করা পণ্যটি আমাদের অফিসে পৌঁছানোর পর আমরা তা পরীক্ষা করব।
অভিযোগ সঠিক প্রমাণিত হলে আগামী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার প্রদান করা মাধ্যমে (বিকাশ, নগদ বা ব্যাংক) টাকা রিফান্ড করা হবে।
যদি অর্ডারের সময় আপনি কোনো অফার বা ডিসকাউন্ট পেয়ে থাকেন, তবে রিফান্ডের পরিমাণ সেই অনুযায়ী সমন্বয় করা হবে।
যদি আমাদের ভুলের কারণে পণ্য ফেরত দিতে হয়, তবে রিটার্ন শিপিং চার্জ AgroVally বহন করবে।
গ্রাহক যদি ব্যক্তিগত কারণে পণ্য পরিবর্তন করতে চান, তবে কুরিয়ার সার্ভিস চার্জ গ্রাহককে বহন করতে হবে।
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..