বৈশিষ্ট্য
Pentalin 33 EC – আগাছা জন্মাবার আগেই শেষ
পণ্যের পরিচিতি:
Pentalin 33 EC একটি আধুনিক সিস্টেমিক ও নির্বাচিত আগাছানাশক, যা মাটিতে আগাছার বীজ অঙ্কুরোদগমের আগেই তাদের গতি রোধ করে। এটি প্রি-ইমারজেন্স (Pre-emergence) হেরবিসাইড হওয়ায় আগাছা জন্মানোর আগেই কাজ শুরু করে—আদা, আলু, পেয়াজ, রসুন, ভুট্টা, ধান ও হলুদ চাষে একবর্ষজীবী ঘাস ও চওড়া পাতা জাতীয় আগাছা সফলভাবে নিয়ন্ত্রণ করে।
মূল উপকারিতা:
আগাছার জন্ম রোধ করে আগেই: বীজ অঙ্কুরোদগমের সময়েই আগাছাকে ধ্বংস করে ফেলে।
সিস্টেমিক শক্তি: পাতা বা মূলের মাধ্যমে গাছের অভ্যন্তরে প্রবেশ করে কোষ বিভাজন বন্ধ করে আগাছার বৃদ্ধি রোধ করে।
নির্বাচিত ও নির্ভরযোগ্য: নির্দিষ্ট ও ক্ষতিকর আগাছাগুলোকে টার্গেট করে, ফসলের জন্য নিরাপদ।
ব্যবহার সহজ ও কার্যকর: জমিতে স্প্রে করার পর মাটিতে আর্দ্রতা থাকলে অথবা হালকা সেচ দিলে এর কার্যকারিতা আরও বাড়ে।
দীর্ঘমেয়াদী প্রভাব: একবার প্রয়োগেই অনেকদিন পর্যন্ত আগাছা নিয়ন্ত্রণে থাকে।
ব্যবহারের নিয়ম:
| ফসল | আগাছার ধরন | মাত্রা (প্রতি ১০ লিটার পানিতে) | প্রতি একরে প্রয়োজনীয়তা |
|---|---|---|---|
| আলু, পেয়াজ, রসুন, ভুট্টা, হলুদ, করলা | ক্ষুদে শ্যামা, বড় শ্যামা, চেচড়া, হলদে মুথা, শুষনি শাক ও অন্যান্য একবর্ষজীবী ঘাস ও চওড়া পাতা জাতীয় আগাছা | ৪০ মিলি | ৮০০ মিলি |
বিশেষ পরামর্শ:
আগাছা জন্মানোর আগে মাটিতে স্প্রে করুন।
জমি যেন আর্দ্র থাকে, প্রয়োজনে হালকা সেচ দিন।
স্প্রে করা জমিতে ২৪ ঘণ্টার মধ্যে যেন কেউ পা না ফেলে তা নিশ্চিত করুন।
কেন ব্যবহার করবেন Pentalin 33 EC?
আগাছা জন্মাতে না দিয়েই দমন – ফসল বাঁচে, উৎপাদন বাড়ে।
কোষ বিভাজন রোধ করে আগাছার মৃত্যুর নিশ্চয়তা।
ফসলের গোড়ায় নিরাপদ, কিন্তু আগাছার জন্য ধ্বংসাত্মক।
বহু রকম আগাছার বিরুদ্ধে কার্যকর – বিশেষ করে সবজি ও মসলা চাষে।
Pentalin 33 EC – আগাছা নয়, ফসল হোক আপনার মাঠজুড়ে
Frequently Bought Together
PUNTO 6 OD (পুনটো ৬ ওডি)
DARA 15 EC (দারা ১৫ ইসি)
Cervino 28 SL - সারভিনো ২৮ এসএল
Products from this Seller
View All
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to