ডুয়ালিস™ ৪০ এস ই হলো একটি আধুনিক ও শক্তিশালী আগাছানাশক যা ধানের জমিতে ঘাসজাত, সেজজাত ও প্রশস্ত পাতাওয়ালা আগাছা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এটি দু’টি সক্রিয় উপাদান — পেনোক্সসুলাম (১৫ গ্রাম/লিটার) এবং প্রেটিলাক্লোর (৩৮৫ গ্রাম/লিটার) এর সমন্বয়ে তৈরি, যা মিলিতভাবে আগাছা দমন ও জমিতে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তোলে।
একসাথে দমন করে তিন ধরনের আগাছা:
ঘাসজাত: শ্যামা ঘাস, ক্ষুদে শ্যামা, ফুলকা ঘাস
সেজজাত: চেচড়া, বড়চুচা, হলদে মুথা
প্রশস্ত পাতাওয়ালা: ঝিলমরিচ, পানিকচু, শুসনি শাক, নুনে শাক
নতুন গজানো (২-৫ পাতা অবস্থায়) আগাছায় সবচেয়ে বেশি কার্যকর।
দীর্ঘস্থায়ী প্রতিরোধ – রেসিডুয়াল অ্যাকশনের মাধ্যমে নতুন আগাছা গজাতে দেয় না।
ধানের চারা রোপণের ৫-১২ দিনের মধ্যে প্রয়োগ করুন।
জমি স্যাঁতসেঁতে বা হালকা পানিযুক্ত থাকতে হবে।
প্রয়োগের ২-৩ দিনের মধ্যে সেচ দিন।
প্রয়োগের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
প্রয়োজনে গ্রানাইট™ ২৪০ এসসি প্রয়োগের ১-২ দিন পর সেচ দিন।
রেজিস্ট্রেশন নম্বর: এপি-৬৫২৪
প্যাক সাইজ: ১০০ মিলি
প্রয়োগমাত্রা:
প্রতি হেক্টরে: ১.২৭৫ লিটার
একরে: ৫১০ মিলি
৫ শতকে (১০ লিটার পানির সাথে): ২৫.৫ মিলি
ব্যবহার করার আগে প্যাকেটের গায়ে দেয়া নির্দেশনা ভালোভাবে পড়ে নিন ও তা অনুসরণ করুন।
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to