পণ্যের পরিচিতি:
Acme Chelated Zinc হলো উদ্ভিদের জন্য একটি উচ্চমানের চিলেটেড জিংক (Chelated Zinc) সার, যা উদ্ভিদের বৃদ্ধি, পাতা সবুজ রাখা ও ফলন বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে। এতে বিদ্যমান ১০-১৩% সক্রিয় জিংক গাছ সহজে গ্রহণ করতে পারে এবং তাৎক্ষণিকভাবে উপকার পাওয়া যায়।
পাতাকে সবুজ ও প্রাণবন্ত করে – ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে, ফলে গাছ হয় সতেজ ও স্বাস্থ্যবান।
ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে – বিশেষ করে ফল ও সবজির চাষে তাৎক্ষণিক ফল দেয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – গাছের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে করে আরও শক্তিশালী।
প্রোটিন ও হরমোন তৈরিতে সহায়তা করে – গাছের ভেতরে পুষ্টি ও বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া ত্বরান্বিত করে।
সব ধরনের ফসলেই ব্যবহারযোগ্য – শাকসবজি, ফল, ধান, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন, আদা – যেকোনো ফসলে এবং যেকোনো ধাপে ব্যবহার করা যায়।
প্রয়োগের সময়: যখন দস্তার ঘাটতির লক্ষণ দেখা যায় (পাতা হলুদ হয়ে যাওয়া, বৃদ্ধি থেমে যাওয়া ইত্যাদি)
মাত্রা: প্রতি লিটার পানিতে ০.৫ থেকে ১ গ্রাম একমি চিলেটেড জিংক মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন
উপযুক্ত সময়: সকালের ঠান্ডা আবহাওয়া বা বিকালের সময় স্প্রে করুন, যাতে সূর্যের প্রখরতা না থাকে।
শিশুর নাগালের বাইরে এবং ঠান্ডা, শুষ্ক স্থানে সংরক্ষণ করুন
পশু-পাখির থেকে দূরে রাখুন
মিশ্রণ প্রস্তুত করে তাৎক্ষণিক ব্যবহার করুন; দীর্ঘক্ষণ রেখে দেবেন না
সহজে গ্রহণযোগ্য সক্রিয় জিংক
যে কোনো মাটির ধরন ও আবহাওয়ায় কার্যকর
ফলন বাড়াতে বিজ্ঞানসম্মত ও নিরাপদ সমাধান
গাছের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে
Acme Chelated Zinc – গাছ থাকুক সবুজ, ফসল হোক দ্বিগুণ!
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to