Sale!
In Stock

YUKON 55 WDG

Price range: 130.00৳  through 2,800.00৳ 

  • ইউকন™ ৫৫ ডব্লিউডিজি হলো আধুনিক প্রজন্মের সিলেক্টিভ আগাছানাশক
  • ভুট্টার ক্ষেতের আগাছা দমনে অত্যন্ত কার্যকর।
  • এর শক্তিশালী উপাদান এট্রাজিন ও মেসোট্রিয়ন দ্রুত আগাছা ধ্বংস করে এবং ফসলের কোনো ক্ষতি করে না।
  • ইউকন ব্যবহার করলে ক্ষেত থাকে আগাছামুক্ত, ফসল বৃদ্ধি পায় দ্রুত ও স্বাস্থ্যকরভাবে, আর উৎপাদন হয় অধিক।

Description

বৈশিষ্ট্য

ইউকন * ৫৫ ডব্লিউডিজি – আপনার ফসলের সুরক্ষায় আধুনিক আগাছানাশক

উপাদান ও কার্যকারিতা:
ইউকন * ৫৫ ডব্লিউডিজি একটি সিলেক্টিভ এবং সিস্টেমেটিক আগাছানাশক, যা অঙ্কুরোদগম উত্তর (আর্লি পোস্ট ইমারজেন্স) অবস্থায় আগাছা দমনে কার্যকর। এর প্রতি কেজিতে রয়েছে ৫০০ গ্রাম এট্রাজিন এবং ৫০ গ্রাম মেসোট্রিয়ন সক্রিয় উপাদান। এটি ফসলের বৃদ্ধি বজায় রেখে আগাছাকে দ্রুত ধ্বংস করে।

কেন ইউকন ব্যবহার করবেন?

  • সিলেক্টিভ আগাছানাশক: এটি ফসলের জন্য নিরাপদ এবং আগাছার বিরুদ্ধে নির্দিষ্ট কার্যক্ষমতা রাখে।
  • দ্রুত কার্যকারিতা: আগাছার পাতা ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে এগুলিকে দ্রুত ধ্বংস করে।
  • দীর্ঘস্থায়ী প্রভাব: একবার প্রয়োগেই ফসলের ক্ষেত আগাছামুক্ত থাকে দীর্ঘ সময়।
  • সহজ ব্যবহারের পদ্ধতি: পানিতে সহজে মিশ্রণযোগ্য এবং স্প্রে করার জন্য প্রস্তুত।

ব্যবহারবিধি:

  1. অনুমোদিত মাত্রায় ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ৪০ গ্রাম ইউকন মিশিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করুন।
  2. ভুট্টার বীজ বপণের পর যখন আগাছা ৩-৪ পাতা অবস্থায় থাকে, তখন জমিতে জো থাকা অবস্থায় আগাছার উপর সরাসরি স্প্রে করুন।

প্যাক সাইজ:
ইউকন পাওয়া যাচ্ছে ১০০ গ্রাম এবং ২৫০ গ্রাম প্যাক সাইজে।

প্রয়োগমাত্রা:

ফসল আগাছার নাম হেক্টর প্রতি (কেজি) একর প্রতি (গ্রাম) ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ভুট্টা আঙ্গুলি ঘাস, ক্ষুদে শ্যামা, কাটা নটে, মুথা, চাপড়া ঘাস, বড় চুচা, আমরুল শাক ২ কেজি ৮০০ গ্রাম ৪০ গ্রাম

সতর্কতা:
ব্যবহারের আগে প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং তা মেনে চলুন।

ইউকন * ৫৫ ডব্লিউডিজি – ফসলের সঠিক যত্ন ও আগাছামুক্ত ক্ষেত নিশ্চিত করতে কৃষকের বিশ্বস্ত সঙ্গী।

Additional information

Pack Size

100gm, 250gm

Pack Quantity

1 packet, 10 packet, 25 packet

Reviews

There are no reviews yet.

Be the first to review “YUKON 55 WDG”

Your email address will not be published. Required fields are marked *