Sale!
In Stock

Teji Boric Acid (17%)

Price range: 2,280.00৳  through 4,750.00৳ 

  • তেজি বোরন একটি উচ্চমানের বোরন সার, যা ফসলের বোরন ঘাটতি দ্রুত পূরণ করে।
  • এটি ফুল ফোটা, ফল ধরা, গাছের শীর্ষ বৃদ্ধি এবং শস্য গঠনে অসাধারণ ভূমিকা রাখে।
  • সবজি, শস্য ও ফল ফসলের সঠিক আকার, গুণমান ও উৎপাদন বাড়াতে তেজি বোরন অত্যন্ত কার্যকর।
  • জমিতে ছিটিয়ে বা অন্য সারের সাথে মিশিয়েও ব্যবহার করা যায়।
  • নিয়মিত ব্যবহারে ফসল আরও শক্তিশালী, স্বাস্থ্যবান ও উৎপাদনশীল হয়।

Description

বৈশিষ্ট্য

তেজি বোরন

বোরনের কার্যকারিতা:

  • কার্বোহাইড্রেট (গ্লুকোজ) বিপাক নিয়ন্ত্রণ করে।
  • সালোকসংশ্লেষণের মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা দ্রুত শীর্ষ বৃদ্ধিশীল অংশে পরিবহন ও বিপাক ত্বরান্বিত করে।
  • ফুলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ক্যালসিয়ামের দ্রাব্যতা ও গতিশীলতা বৃদ্ধি করে গাছ এবং ফলের দ্রুত বৃদ্ধি করে।
  • শস্য, শাকসবজি এবং ফল ফসলের মোট ফলন বৃদ্ধি নিশ্চিত করে।

বোরনের ঘাটতির লক্ষণসমূহ:

  • গাছের কচি পাতা হলুদ ও লাল বর্ণ ধারণ করে এবং পাতা কুঁচকে যায়।
  • গাছে পানি দিলেও পাতাগুলো সতেজ হয় না।
  • গাছের কচি শাখার বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং গিঁট ছোট হয়ে যায়। ফলে গাছ সঠিকভাবে বড় হয় না এবং পাতা ফেটে যায়।
  • পরাগায়ন ব্যাহত হওয়ার কারণে শস্য ও ফল উৎপাদন মারাত্মকভাবে কমে যায়।
  • শস্যের দানা পূর্ণতা পায় না, ফুলকপির কার্ডে ছিদ্র তৈরি হয় এবং বাঁধাকপির মাথা গঠিত হয় না।
  • ফল বিকৃত আকার ধারণ করে এবং ফলের খোসা ফেটে যায়।
  • বীনের কেন্দ্র অংশ পচে গাঢ় রঙ ধারণ করে। তামাক গাছের শীর্ষ পচে যায়।
  • ভুট্টার মোচা পূর্ণতা পায় না।
  • সাধারণত বালিময় মাটি, অ্যাসিডিক মাটি এবং খরাপ্রবণ অঞ্চলের মাটিতে বোরনের ঘাটতি বেশি দেখা যায়।

প্রয়োগ ক্ষেত্র:

তেজি বোরন ধান, গম, ভুট্টা, আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচ, কুমড়া, শসা, করলা, গাজর, বাদাম, সরিষা, পেঁপে, তুলা, চা সহ সকল প্রকার ডাল জাতীয় ফসলে ব্যবহার করা যায়।

প্রয়োগ পদ্ধতি:

  • জমি প্রস্তুতির শেষ চাষের সময় বা গাছ লাগানোর সময় অন্যান্য রাসায়নিক সারের সাথে তেজি বোরন মিশিয়ে প্রয়োগ করতে হবে।

মাত্রা:

  • ডাল ফসল (মুগ, মসুর, ছোলা, খেসারি ইত্যাদি): ৫০০ গ্রাম (৩৩ শতাংশ)
  • কলার, আনারস, তরমুজ, পেঁপে, লেবু, সরিষা: ৮০০ গ্রাম (৩৩ শতাংশ)
  • ধান, গম, আলু, ভুট্টা, ছোলা, শিম, লবণী বাদাম: ৯০০ গ্রাম (৩৩ শতাংশ)
  • লাউ, কুমড়া, শসা, মূলা, ফুলকপি, বাঁধাকপি, গাজর, তুলা: ১ কেজি (৩৩ শতাংশ)
  • পেঁয়াজ, রসুন, মরিচ, সূর্যমুখী, সয়াবিন: ১.৫ কেজি (৩৩ শতাংশ)

সতর্কতা:

  • অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করা যাবে না।
  • বোরন ও অন্যান্য প্রয়োজনীয় সারের সাথে সুষমভাবে ব্যবহার করতে হবে।
  • শিশু, পশু ও খাদ্যদ্রব্য থেকে সবসময় দূরে রাখতে হবে।

সার সংরক্ষণ:

  • তেজি বোরন বাতাসের আর্দ্রতায় সহজে নরম হয়ে যায়, তাই প্যাকেট খোলার পরই জমিতে প্রয়োগ করুন।
  • অব্যবহৃত তেজি বোরন প্যাকেট ভালোভাবে বন্ধ করে শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে।

সংরক্ষণ পদ্ধতি:

  • শুকনো ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।

তেজি বোরন ব্যবহার করুন, ফসলের ঘাটতি পূরণ করে ফলন বাড়ান।

Additional information

Pack Size

500gm, 1kg, 25kg

Pack Quantity

1packet, 10packet, 20packet

Reviews

There are no reviews yet.

Be the first to review “Teji Boric Acid (17%)”

Your email address will not be published. Required fields are marked *