Sale!
In Stock

Shakti Chelated Zinc

Price range: 5,130.00৳  through 14,725.00৳ 

  • শক্তি কেলেটেড জিংক উদ্ভিদের জন্য অত্যন্ত দ্রুত শোষণযোগ্য জিংক সার, যা কচি পাতার সমস্যা ও পুষ্টিহীনতা দূর করে।
  • এটি ফসলের হরমোন কার্যকারিতা বাড়িয়ে গাছকে আরও সবল ও রোগ প্রতিরোধী করে তোলে।
  • শাকসবজি, ফলগাছ ও বিভিন্ন শস্যের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়াতে শক্তি কেলেটেড জিংক কার্যকর ভূমিকা রাখে।
  • নিয়মিত প্রয়োগে গাছের বৃদ্ধি সমান হয় এবং পাতা সবুজ ও স্বাস্থ্যবান থাকে।
  • উচ্চমানের ফসল পেতে এটি একটি নির্ভরযোগ্য পুষ্টি সার।

Description

বৈশিষ্ট্য

শক্তি কেলেটেড জিংক

শক্তি কেলেটেড জিংক পরিচিতি:

কেলেটেড জিঙ্ক উদ্ভিদের পুষ্টি উপাদান। শক্তি কেলেটেড জিঙ্কে ১০০-১২% উদ্ভিদের শোষণযোগ্য সক্রিয় উপাদান জিঙ্ক রয়েছে। কেলেটেড জিঙ্ক ফসলের বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ায়। কেলেট ও জিঙ্কের সমন্বয়ে তৈরি হয় সবচেয়ে বিশুদ্ধ জিঙ্ক, যা ফসলের শারীরবৃত্তীয় প্রক্রিয়া উন্নত করে এবং পরিবেশগত চাপ মোকাবিলায় সাহায্য করে।

জিঙ্কের ঘাটতির লক্ষণসমূহ:

১. কচি পাতার গোড়া সাদা হয়ে যায়, পাতা ফ্যাকাশে ও বিবর্ণ হয়।
২. গাছ ও পাতায় মরিচা বাদামি রঙের দাগ দেখা যায়।
৩. পাতা ছোট হয়ে যায় এবং পাতা কুঁচকে যায়।
৪. গাছের বৃদ্ধি অসম হয় এবং গাছ খাটো থাকে।
৫. ধানের ওপরের পাতায় ধুলোময় বাদামি দাগ এবং মাঝের শিরায় সাদা দাগ দেখা যায়।
৬. ধানের কুশির সংখ্যা কমে যায় এবং চিত্রার পরিমাণ বেড়ে যায়।
৭. ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়।

শক্তির উপকারিতা:

১. ক্লোরোফিল এবং শর্করার গঠনে সহায়তা করে।
২. ফসলের হরমোনের কার্যকারিতা বাড়ায়।
৩. ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

প্রয়োগ মাত্রা:

  • প্রতি লিটার পানিতে ১ গ্রাম বা প্রতি বিঘায় ৭০-১০০ গ্রাম (৩৩ শতাংশ) মাটিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।

প্রয়োগের ক্ষেত্র:

বেগুন, লাউ, কুমড়া, আলু, টমেটো, মুলা, করলা, ফুলকপি, বাঁধাকপি, শসা, শিম, মরিচ, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি এবং ধান, গম, ভুট্টা, চা সহ বিভিন্ন শস্য। আম, লিচু, পেয়ারা, লেবু, কলা, কুল, আনারস, তরমুজ, পেঁপে সহ বিভিন্ন ফলের গাছে প্রয়োগ করুন।

ব্যবহারবিধি:

প্যাকেটের সম্পূর্ণ গুঁড়া আধা গ্লাস পানিতে মিশিয়ে নিন। মিশ্রিত গুঁড়া মাটিতে ভালোভাবে ছিটিয়ে প্রয়োগ করুন।

সংরক্ষণ:

শুকনো ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।

উচ্চমানের ফসল উৎপাদনে শক্তি কেলেটেড জিঙ্ক ব্যবহার করুন

 

Additional information

Pack Size

17gm, 50gm, 500gm, 25kg

Pack Quantity

360packet, 120packet, 20packet, 1packet

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shakti Chelated Zinc”

Your email address will not be published. Required fields are marked *