Description
বৈশিষ্ট্য
মারশাল® ২০ ইসি
মারশাল® ২০ ইসি এফএমসি কর্পোরেশন, আমেরিকার উদ্ভাবিত কার্বামেট গ্রুপের অন্তর্বাহী কীটনাশক। এটি স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন এবং প্রতিটি লিটারে ২০০ গ্রাম সক্রিয় উপাদান ‘কার্বোসালফান’ উপস্থিত।
মারশাল® ২০ ইসি কেন ব্যবহার করবেন?
- দীর্ঘমেয়াদী কার্যকারিতা: মারশাল® ২০ ইসি দীর্ঘ সময় ধরে পোকা দমনের নিশ্চয়তা প্রদান করে।
- বিস্তৃত পোকা দমন: মাটিতে বসবাসকারী এবং গাছের পাতা ও কান্ডের ক্ষতিকারক বিভিন্ন পোকা দমন করতে কার্যকর।
- দ্বৈত কার্যকারিতা: স্পর্শ ক্রিয়ায় ফসলে অবস্থানরত পোকা দমনের পাশাপাশি অন্তর্বাহী কার্যকারিতার মাধ্যমে গাছের ভিতরে প্রবেশ করে চোষক ও চর্বণকারী পোকা দমন করে।
ব্যবহারবিধি ও প্রয়োগমাত্রা:
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা (হেক্টর প্রতি) | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | মাজরা পোকা | ১.৫০ লিটার | ৬০০ মিলি | ৩০ মিলি |
| পামরী পোকা | ১.১২ লিটার | ৪৫০ মিলি | ২৩ মিলি | |
| বাদামী গাছ ফড়িং, ঘাস ফড়িং, সাদা পিঠ ফড়িং | ১ লিটার | ৪০০ মিলি | ২০ মিলি | |
| তুলা | গুটি পোকা, এফিড ও জ্যাসিড | ১.৫০ লিটার | ৬০০ মিলি | ৩০ মিলি |
| বেগুন | ডগা ও ফলের মাজরা পোকা | ১.৫০ লিটার | ৬০০ মিলি | ৩০ মিলি |
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং তা মেনে চলুন।
রেজিস্ট্রেশন নম্বর: ৯১





Reviews
There are no reviews yet.