Description
বৈশিষ্ট্য
এম-৪৫
ইন্ডোফিল এম-৪৫ একটি ডাইথায়োকার্বামেট শ্রেণীর স্পর্শক্রিয় ছত্রাকনাশক, যা প্রতিরোধক গুণসম্পন্ন এবং উদ্ভিদের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। প্রতি কেজিতে ৮০০ গ্রাম সক্রিয় উপাদান ম্যানকোজেব বিদ্যমান।
ইন্ডোফিল এম-৪৫ কেন ব্যবহার করবেন?
- ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে নির্ভরযোগ্য: উদ্ভিদের রোগ প্রতিরোধে এটি আপনার আস্থার নাম।
- আলুর লেট ব্লাইট দমনে বিশ্বজুড়ে কার্যকর: সঠিক সময়ে এবং নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।
- দীর্ঘস্থায়ী সুরক্ষা: রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে প্রতি ৭-১০ দিন পর পর স্প্রে করুন।
ব্যবহার নির্দেশিকা:
- প্রতি লিটার পানিতে ২ গ্রাম ইন্ডোফিল এম-৪৫ মিশিয়ে স্প্রে মেশিনের সাহায্যে জমিতে প্রয়োগ করুন।
- রোগ দেখা দেওয়ার আগেই স্প্রে শুরু করুন এবং নিয়মিত প্রয়োগ নিশ্চিত করুন।
প্রয়োগমাত্রা:
| ফসল | রোগের নাম | মাত্রা (লিটার প্রতি) | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট | ২ গ্রাম | ৮০০ গ্রাম | ২০ গ্রাম (২.৫ শতক জমির জন্য) |
| পেঁয়াজ | পার্পল ব্লচ | ২ গ্রাম | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| আম | এ্যানথ্রাকনোজ ও পাউডারি মিলডিউ | ২ গ্রাম | ২০ গ্রাম | ২০ গ্রাম (২.৫ শতক জমির জন্য) |
প্যাক সাইজ:
১০০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং তা মেনে চলুন।






Reviews
There are no reviews yet.