Description
বৈশিষ্ট্য
ইমিটাফ ® ২০ এস এল
ইমিটাফ ® ২০ এস এল একটি উচ্চ কার্যকরী এবং নির্ভরযোগ্য কীটনাশক যা নিয়োনিকোটিনয়েড শ্রেণীর অন্তর্গত। এটি স্পর্শক, পাকস্থলীয় এবং ট্রান্সল্যামিনার ক্রিয়ার মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করে। এর প্রতি লিটারে ২০০ গ্রাম সক্রিয় উপাদান ইমিডাক্লোপ্রিড বিদ্যমান, যা চুষে খাওয়া পোকা দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কৃষি সমস্যার সমাধানে ব্যবহৃত হয়।
ইমিটাফ ® ২০ এস এল কেন ব্যবহার করবেন?
- বিশেষভাবে চুষে খাওয়া পোকা (Sucking Insect) দমনে কার্যকর: বাদামী গাছ ফড়িং, পামরী পোকা, জাব পোকা, জেসিড এবং সাদা মাছি দমন করে।
- পাতা ও শিকড়ের মাধ্যমে দ্রুত শোষিত হয়ে পুরো গাছে কার্যকরী ভূমিকা পালন করে।
- বীজ শোধন এবং মাটির পোকা দমনেও কার্যকর।
ব্যবহার নির্দেশিকা
অনুমোদিত ফসল ও পোকা
| ফসল | পোকার নাম | মাত্রা (হেক্টর প্রতি) | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|
| ধান | বাদামী গাছ ফড়িং, পামরী পোকা | ১২৫ মিলি | ২.৫ মিলি |
| তুলা | জাব পোকা, জেসিড, সাদা মাছি | ১২৫ মিলি | ২.৫ মিলি |
| চা | উইপোকা | ১.৫০ লিটার | ৩০ মিলি |
| আখ | উইপোকা | ১ লিটার | ২০ মিলি |
প্যাক সাইজ:
২৫ মিলি, ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি।
সাবধানতা:
ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশিকা ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।





Reviews
There are no reviews yet.