Sale!
In Stock

MICRA 72WP

Price range: 130.00৳  through 5,045.00৳ 

  • মাইক্রা®️ ৭২ ডাব্লিউ পি হলো সাইমোক্সানিল ও ম্যানকোজেবের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ছত্রাকনাশক।
  • এটি ফসলের ছত্রাকজনিত রোগ প্রতিরোধ ও দমনে কার্যকর
  • বিশেষত আলু, কুমড়া ও চা ফসলে দ্রুত ফলাফল প্রদান করে।

Description

বৈশিষ্ট্য

মাইক্রা®️ ৭২ ডাব্লিউ পি

মাইক্রা®️ ৭২ ডাব্লিউ পি কি?

মাইক্রা®️ ৭২ ডাব্লিউ পি একটি কার্যকরী প্রতিরোধক ও প্রতিকারক ছত্রাকনাশক, যা সাইমোক্সানিল এবং ম্যানকোজেব এর সমন্বয়ে তৈরি। প্রতি কেজি পণ্যে ৮০ গ্রাম সাইমোক্সানিল এবং ৬৪০ গ্রাম ম্যানকোজেব সক্রিয় উপাদান রয়েছে, যা ফসলের বিভিন্ন ছত্রাকজনিত রোগ প্রতিরোধ এবং দমনে কার্যকর।


মাইক্রা®️ ৭২ ডাব্লিউ পি কেন ব্যবহার করবেন?

  • দ্বৈত কার্যকারিতা:
    ১. প্রতিরোধক ক্রিয়া: ছত্রাক আক্রমণের আগে প্রয়োগ করলে গাছকে রোগের আক্রমণ থেকে সুরক্ষা দেয়।
    ২. প্রতিকারক ক্রিয়া: ছত্রাক আক্রমণের পর প্রয়োগ করলে অন্তর্বাহী গুণে ছত্রাক ধ্বংস করে এবং রোগ ছড়ানো বন্ধ করে।
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা: ছত্রাকের জীবাণু উৎপাদন ও বংশ বিস্তার বন্ধ করে ফসলকে সুস্থ রাখে।
  • বীজ শোধন সুবিধা: বীজের মাধ্যমে রোগ ছড়ানো রোধ করতে এটি কার্যকর।

বীজ শোধনের নিয়ম:

প্রতি কেজি বীজের জন্য ২-৩ গ্রাম মাইক্রা®️ ৭২ ডাব্লিউ পি অল্প পানির সাথে মিশিয়ে বীজে ভালোভাবে প্রলেপ দিন।


ব্যবহারবিধি ও প্রয়োগমাত্রা:

ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
আলু লেট ব্লাইট ২ গ্রাম/লিটার পানি ৪০০ গ্রাম ২০ গ্রাম
কুমড়া গোত্রীয় পাউডারি মিলডিউ ২ গ্রাম/লিটার পানি প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে প্রয়োগ
চা রেড রাস্ট, ডাই-ব্যাক ২ কেজি/হেক্টর ৮০০ গ্রাম ৪০ গ্রাম

ব্যবহারের সময়:
ফসলের গাছে রোগ দেখা দিলে দ্রুত স্প্রে করুন এবং নিশ্চিত করুন যেন গাছের সমস্ত অংশে সমানভাবে প্রয়োগ হয়।

 

সাবধানতা:

ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং নির্দেশনা মেনে চলুন।

রেজিস্ট্রেশন নম্বর: এপি-৪৭১৪।

Additional information

Pack Size

100gm, 500gm

Pack Quantity

1 packet, 10 packet, 25 packet

Reviews

There are no reviews yet.

Be the first to review “MICRA 72WP”

Your email address will not be published. Required fields are marked *