Sale!
In Stock

LIVINA 18 WP

Price range: 70.00৳  through 1,235.00৳ 

  • লিভিনা™ ১৮ ডব্লিউ পি ধানের মাঠের আগাছা দমনের একটি আধুনিক সিস্টেমিক আগাছানাশক।
  • এতে এসিটোক্লোর ও বেনসালফিউরন মিথাইল থাকায় এটি আগাছার মূল, কান্ড ও পাতায় কাজ করে দ্রুত আগাছা নিয়ন্ত্রণ করে
  • ধানের গাছকে দীর্ঘসময় সুরক্ষা দেয়।

Description

বৈশিষ্ট্য

লিভিনা™ ১৮ ডব্লিউ পি

লিভিনা™ ১৮ ডব্লিউ পি ধানের ক্ষেতে আগাছা দমনে ব্যবহৃত একটি সুনির্দিষ্ট (সিলেক্টিভ) সিস্টেমিক আগাছানাশক। এতে প্রতি কেজিতে ১৪০ গ্রাম এসিটোক্লোর এবং ৪০ গ্রাম বেনসালফিউরন মিথাইল সক্রিয় উপাদান হিসেবে উপস্থিত।

লিভিনা™ ১৮ ডব্লিউ পি কিভাবে কাজ করে?

  • আগাছার জন্মের পূর্বে ও পরে কাজ করে: লিভিনা™ ১৮ ডব্লিউ পি আগাছার মূল, কান্ড ও পাতা দ্বারা শোষিত হয়ে জাইলেম ও ফ্লোরেম এর মাধ্যমে আগাছার পুরো দেহে ছড়িয়ে যায় এবং কার্যকরভাবে আগাছা দমন করে।
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা: আগাছার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দ্রুত কার্যক্ষম।

ব্যবহারবিধি:

  • ধানের চারা রোপণের ৫-১০ দিন পর জমিতে জমে থাকা ১-২ ইঞ্চি পানিতে লিভিনা™ ১৮ ডব্লিউ পি স্প্রে করুন।
  • স্প্রে করার পর জমিতে ৫-৭ দিন পানি ধরে রাখুন।
  • সেচ দেওয়ার সময় বা চলমান পানিতে স্প্রে করবেন না।
  • ভাল ফলাফলের জন্য ফ্লাডজেট নজল ব্যবহার করুন।

প্রয়োগমাত্রা:

ফসল আগাছার নাম মাত্রা (হেক্টর প্রতি) একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধান শ্যামা, পানিকচু, চেচড়া, হলদে মুথা ৭৫০ গ্রাম ৩০০ গ্রাম ১৫ গ্রাম

সাবধানতা:

ব্যবহারের আগে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং তা মেনে চলুন।

 

Additional information

Pack Size

100gm

Pack Quntity

1 packet, 20 packet

Reviews

There are no reviews yet.

Be the first to review “LIVINA 18 WP”

Your email address will not be published. Required fields are marked *