Description
বৈশিষ্ট্য
ইমপালা® ৭৫ ডব্লিউ পি
ইমপালা® ৭৫ ডব্লিউ পি হলো একটি উন্নত মানের ব্রোড স্পেকট্রাম ছত্রাকনাশক, যা ফসলের রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এতে প্রতি কেজিতে ৭৫০ গ্রাম সক্রিয় উপাদান ম্যানকোজেব রয়েছে, যা রোগের আক্রমণ থেকে ফসলকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
ইমপালা® ৭৫ ডব্লিউ পি কিভাবে কাজ করে?
- প্রতিরোধক ও ব্রোড স্পেকট্রাম ক্রিয়া: রোগের আক্রমণ হওয়ার পূর্বেই এর প্রতিরোধক গুণ ফসলকে সুস্থ ও সবল রাখে।
- দীর্ঘস্থায়ী সুরক্ষা: রোগ প্রতিরোধ করে ফসলের গুণগতমান ও উৎপাদন বৃদ্ধি করে।
ব্যবহার নির্দেশিকা:
- প্রতি লিটার পানিতে ২ গ্রাম ইমপালা® ৭৫ ডব্লিউ পি মিশিয়ে স্প্রে মেশিনের সাহায্যে জমিতে প্রয়োগ করুন।
- রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে ৭-১০ দিন পর পুনরায় স্প্রে করুন।
প্রয়োগমাত্রা:
| ফসল | রোগের নাম | মাত্রা (লিটার প্রতি) | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট | ২ গ্রাম | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
| মরিচ | এনথ্রাকনোজ | ২ গ্রাম | ৪০০ গ্রাম | ২০ গ্রাম |
প্যাক সাইজ:
১০০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি।
সাবধানতা:
ব্যবহারের আগে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং তা মেনে চলুন।
রেজিস্ট্রেশন নম্বর: এপি-৪৭০৯





Reviews
There are no reviews yet.