Sale!
In Stock

GRANITE 240SC

Price range: 110.00৳  through 9,830.00৳ 

  • গ্রানাইট™ ২৪০ এসসি Auto Crop Care-এর উন্নত মানের সিস্টেমিক আগাছানাশক
  • ধানের জমিতে ঘাসজাত, সেজজাত ও প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা দমন করে।
  • এটি জমিতে দীর্ঘস্থায়ী প্রতিরোধ তৈরি করে
  • নতুন আগাছা জন্মাতে বাধা দেয়।

Description

বৈশিষ্ট্য

গ্রানাইট™ ২৪০ এসসি – অত্যাধুনিক ডাবল অ্যাকশন আগাছানাশক

পণ্য পরিচিতি:
গ্রানাইট™ ২৪০ এসসি করতেভা এগরোসাইন্স এল.এল.সি, ইউ.এস.এ-এর উদ্ভাবিত নতুন প্রজন্মের বৈপ্লবিক আগাছানাশক। এটি অঙ্কুরোদগমের পরপরই প্রয়োগযোগ্য সিস্টেমিক আগাছানাশক যা ধানের জমির আগাছা দমন করে। এতে প্রতি লিটারে ২৪০ গ্রাম সক্রিয় উপাদান পেনোক্সসুলাম বিদ্যমান। এটি আগাছার পাতা, কাণ্ড এবং শিকড় দ্বারা শোষিত হয়ে জাইলেম ও ফ্লোয়েম এর মাধ্যমে সমস্ত আগাছায় ছড়িয়ে কার্যকরীভাবে দমন করে।

কেন গ্রানাইট™ ২৪০ এসসি ব্যবহার করবেন?

  • বহুমুখী কার্যকারিতা:
    • ঘাস জাতীয় আগাছা: শ্যামা ঘাস, ক্ষুদে শ্যামা।
    • সেজ জাতীয় আগাছা: চেচড়া, বড়চুচা, হলদে মুথা।
    • প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা: ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি দমনে কার্যকর।
  • আগাছা নিয়ন্ত্রণ: আগাছার অঙ্কুরোদগমের পর ১-৩ পাতা অবস্থায় স্প্রে করে সহজে নিয়ন্ত্রণ করা যায়।
  • দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা: জমিতে আগাছা দমন করার পাশাপাশি রেসিডুয়াল কার্যক্ষমতার মাধ্যমে নতুন আগাছা জন্মাতে বাধা দেয়।
  • বৃষ্টির পরও কার্যকারিতা: স্প্রে করার ১-২ ঘণ্টা পর বৃষ্টি হলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।

ব্যবহার পদ্ধতি:

  • ধানের বীজতলা:
    • চারা উঠানোর ১০-১২ দিন আগে, ৪ মিলি গ্রানাইট ১৬ লিটার পানিতে মিশিয়ে ৫-৮ শতাংশ জমিতে স্প্রে করুন।
  • ধানের চারা রোপণের পর:
    • চারা রোপণের ১০-১২ দিন পর জমিতে জন্ম নেওয়া আগাছার ১-৩ পাতা অবস্থায় স্প্রে করুন।
    • নিশ্চিত করুন জমি স্যাঁতসেঁতে অবস্থায় আছে। প্রয়োজনে স্প্রে করার ১-২ দিন পর জমিতে সেচ দিন।

প্যাক সাইজ:
২৫ মিলি, ১২.৫ মিলি এবং ৪ মিলি।

রেজিস্ট্রেশন নম্বর: এপি-২২৩৯।

প্রয়োগমাত্রা:

ফসল আগাছার নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতকের জন্য (১০ লিটার পানিতে)
ধান শ্যামা ঘাস, বড়চুচা, হলদে মুথা, চেচড়া, জয়না, ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি ৯৩.৭০ মিলি / হেক্টর ৩৭.৫০ মিলি ১.৮৭ মিলি

সতর্কতা:

  • ব্যবহারের আগে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ুন।
  • শিশু এবং গৃহপালিত প্রাণীর নাগালের বাইরে রাখুন।
  • প্রয়োগকালে যথাযথ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন।

Additional information

Bottle Size

4ml, 12.5ml, 25ml

Bottle Quantity

1 bottle, 20 bottle

Reviews

There are no reviews yet.

Be the first to review “GRANITE 240SC”

Your email address will not be published. Required fields are marked *