Sale!
In Stock

Bio Allin

Price range: 130.00৳  through 2,200.00৳ 

  • বায়ো-অ্যালিন (Bio-Allin) হলো প্রাকৃতিক উপাদানে তৈরি পরিবেশবান্ধব জৈব ব্যাকটেরিসাইড।
  • এটি রসুনের নির্যাস থেকে তৈরি এবং ধান, সবজি ও ফলের ব্যাকটেরিয়াল রোগ যেমন লিফ ব্লাইট ও উইল্ট দমনে অত্যন্ত কার্যকর।
  • বায়ো-অ্যালিন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • মাটির জীবাণু ভারসাম্য রক্ষা করে।

Description

বৈশিষ্ট্য

বায়ো-অ্যালিন: প্রাকৃতিক উপাদানে তৈরি কার্যকরী বায়ো-ব্যাকটেরিসাইড

প্রধান লক্ষ্য রোগ:
ধানের ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, সকল ফসলের ব্যাকটেরিয়াল উইল্ট সহ অন্যান্য ব্যাকটেরিয়া-জনিত রোগ দমন করতে কার্যকর।

পরিচিতি:
বায়ো-অ্যালিন হলো একটি পরিবেশবান্ধব জৈব ব্যাকটেরিসাইড, যার প্রধান উপাদান Allicin 5%। এটি রসুনের নির্যাস থেকে তৈরি হওয়া প্রাকৃতিক একটি উপাদান।

কার্যপ্রণালী:

  • বায়ো-অ্যালিন ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন ধ্বংস করে এবং তাদের প্রজনন ক্ষমতা নষ্ট করে কার্যকরভাবে ব্যাকটেরিয়া নিধন করে।

অমিশ্রণীয়তা:
এটি কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক এবং রাসায়নিক সার এর সাথে মিশ্রণযোগ্য নয়।

প্রয়োগ পদ্ধতি ও মাত্রা:

  • ১ মিলি প্রতি লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে।
  • ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রাথমিক পর্যায়ে গাছ ও শেকড়ের মাটি ভালোভাবে ভিজিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে।

বিশেষ সুবিধা:

  • প্রাকৃতিক উপাদান হওয়ায় পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ।
  • গাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ব্যবহারের ক্ষেত্র:
ধান, শাক-সবজি, ফলমূল ও অন্যান্য ফসল।

 

Additional information

Pack Size

50ml, 100ml, 250ml, 500ml, 1000ml

Reviews

There are no reviews yet.

Be the first to review “Bio Allin”

Your email address will not be published. Required fields are marked *